ফাইল ছবি
নিউজ ডেস্কঃ তীব্র তাপপ্রবাহের পর সারা দেশেই শুরু হয়েছে বৃষ্টিপাত। বেশ কিছু অঞ্চলে বৃষ্টির পাশাপাশি তীব্র ঝড়ও হচ্ছে। প্রতিদিন বজ্রপাতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দেশের কয়েক অঞ্চলের নদীবন্দরসমূহে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত সকাল ৮টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ী বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া রংপুর, রাজশাহী, খুলনা, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ী বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য ...
নিউজ ডেস্কঃ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে ...
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরের অফশোর জ্বালানি সম্পদের সম্ভাবনা কাজ...
নিউজ ডেস্কঃ উত্তরাঞ্চলের কোটি মানুষের বহুল প্রতীক্ষিত ত...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ ...

মন্তব্য (০)