• তথ্য ও প্রযুক্তি

এবার ৭০০ সিসির আকর্ষণীয় বাইক বাজারে আনছে ইয়ামাহা

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় টু হুইলার সংস্থা ইয়ামাহা এবার ৭০০ সিসির বাইক আনছে। প্রিমিয়াম সেগমেন্টের বাইকের মডেল নিয়ে আসতে চলেছে ইয়ামাহা মোটরস। সংস্থা তাদের পোর্টফোলিও বাড়াবে, এবার ৭০০ সিসির বাইক নির্মাণের দিকেও নজর দেবে বলে জানিয়েছে।

যেসব গ্রাহক এবং গাড়িপ্রেমী ইয়ামাহার বাইক আগে থেকে ব্যবহার করছেন এবং আপগ্রেড করতে চাইছেন এবং একইসঙ্গে যারা একটু স্পোর্টি লুকের গাড়ি পছন্দ করেন তাদের জন্য আগামী কয়েক বছরের মধ্যেই আসছে ওয়াইজেডএফ আর৭ এবং এমটি০৭ মডেল দুটি। ৭০০ সিসি সেগমেন্টের উদ্বোধন হবে এই বাইক দুটি দিয়েই।

ইয়ামাহা মোটরসের ১৪৯ সিসি থেকে ১৫৫ সিসির বাইকের জনপ্রিয়তা আছে অনেক বেশি। এছাড়া ৩০০ সিসির বাইকগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছে। ৩০০ সিসির বাইকগুলোর মধ্যে আর৩ এবং এমটি-০৩ মডেল দুটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এবার ৭০০ সিসির বাইক এনে নিজেদের পোর্টফোলিওকে আরও শক্তপোক্ত করতে চাইছে এই সংস্থা।

আশা করা যাচ্ছে কয়েক বছরের মধ্যেই এই বাইকগুলো বাজারে আনবে সংস্থা। অন্যান্য বাইকের মতো এগুলোও জনপ্রিয়তা পাবে বলেি ধরে নেওয়া যায়। তবে ৭০০ সিসির বাইক চালানোর অনুমতি নেই আমাদের দেশে। তাই এই বাইক বাংলাদেশের বাজারে না আসার সম্ভাবনাই বেশি।

মন্তব্য (০)





image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

image

নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ...

নিউজ ডেস্কঃ জর্জিয়ার তিবিলিসিতে অনুষ্ঠিত ‘জাতিসংঘ...

image

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্...

image

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটা

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে...

image

ভিডিও শেয়ারিং সহজ করতে ইউটিউবের নতুন ফিচার উন্মোচন

তথ্য প্রযুক্তি ডেস্ক : ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভে...

  • company_logo