• লাইফস্টাইল

যে ৩ খাবার খাচ্ছেন বলেই সারাদিন ঘামছেন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: গরম কমার নেই নাম গন্ধ। তাই বলে তো ঘরে বসে থাকা চলে না। জীবন আর জীবিকার প্রয়োজনে বাইরে বের হতেই হয়। আর তাতেই ঘেমে-নেয়ে একাকার হন অনেকেই। কেউ কেউ আবার ঘরে বসে ডুব দেন ঘামের পুকুরে। শরীরজুড়ে নদীর স্রোতের মতো বইতে থাকে ঘামের ধারা। গরমে ঘামের সমস্যায় অনেকেই ভোগেন। তবে মাত্রাতিরিক্ত ঘামের জন্য কিছু খাবারও দায়ী। চলুন জেনে নিই রোজকার কোন খাবারগুলো আপনার ঘাম বাড়িয়ে দিচ্ছে- 

কফিপ্রেমী বলে এই গরম উপেক্ষা করেই সারাদিনে বেশ কয়েকবার কফির কাপে চুমুক দিচ্ছেন? এতে শরীর হয়তো চাঙ্গা থাকবে কিন্তু ভুগতে হবে গরমে। কফি শরীরের ঘর্মগ্রন্থি গুলোকে সক্রিয় করে তোলে। ফলে ঘাম বেশি হয়। এই পানীয় গ্রহণে হাতের তালু, পায়ের তলা বেশি ঘামতে থাকে। ঘাম বেশি হওয়া মানেই, শরীর থেকে পানি  বেরিয়ে যাওয়া।

তাই কফির বদলে বারবার পানি পান করুন গরমের ক্লান্তি কাটাতে মাঝেমধ্যে মুখরোচক ভাজাভুজি খান অনেকেই। কিন্তু ডোবা তেলে ভাজা খাবার বেশি খেলে অনবরত ঘাম হতে পারে। কেননা ঝাল, মশলা স্বেদগ্রন্থিগুলোকে উত্তেজিত করে তোলে। ফলে এগুলো সক্রিয় হয়ে ওঠে। তখন ঘাম বেশি হয়।

সাময়িক স্বস্তি দেয় এমন পানীয়। কিন্তু সোডা পানীয় খেলে ঘামের পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়া এই ধরনের পানীয়তে চিনির পরিমাণ অনেক বেশি থাকে। ঘন ঘন এগুলো খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। সেই সঙ্গে বাড়ে ঘামও। 

 

 

মন্তব্য (০)





image

‎কম বয়সে স্মার্টফোন ব্যাবহার শিশুদের খাদ্যাভ্যাসজনিত সমস্...

১

‎লাইফস্টাইল ডেস্ক: ১২ বছর বয়সেই যেসব শিশু নিজেদের স্মার্...

image

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

২

নিউজ ডেস্ক : কিশমিশ ভেজানো পানির জনপ্রিয়তা এখন বিদেশেও ছড়িয়ে গিয়েছে। ত্...

image

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

৩

নিউজ ডেস্ক : দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা বললেই তালিকা...

image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

৪

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

৫

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

  • company_logo