• লাইফস্টাইল

জেনে নিন শসার খোসার উপকারিতা কি কি?

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: গরমে স্বস্তি মেলায় শসা। সুস্থতা মেলাতে এর জুড়ি মেলা ভার। সালাদে এর সরব উপস্থিতি দেখা যায়। কেউ কেউ আবার শসা দিয়ে তরকারিও রাঁধেন। শসা খাওয়ার পর এর খোসা কী করেন? বেশিরভাগ মানুষই শসার খোসা ফেলে দেন। তবে এর খোসা কিন্তু মোটেও ফেলনা নয়। বরং নানা গুণে ভরপুর। অনেক ধরনের পুষ্টিগুণে সমৃদ্ধ এটি। রয়েছে ভিটামিনও। তাই খোসাসহ শসা খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। শসার খোসার কিছু উপকারিতা চলুন জেনে নিই- পুষ্টিবিদদের মতে, পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে শসার খোসা খুবই উপকারী।

খালি পেটে শসার খোসা খেলে উপকার মিলবে। শসার খোসায় থাকা একাধিক উপাদান ত্বকের জন্য উপকারি। এটি শরীরে বয়সের ছাপ ফেলতে দেয় না। প্রচণ্ড গরমে ডি-হাইড্রেশন বা শরীরে পানির পরিমাণ কমে যাচ্ছে। বর্তমানে এই সমস্যায় ভুগছেন অনেকেই। পুষ্টিবিদ জানাচ্ছেন, শসার খোসা ডি-হাইড্রেশন কমাতে সাহায্য করে। চোখের ফোলাভাব বা পাফিনেসের সমস্যায় ভোগেন অনেকেই।

চোখের ফোলাভাব দূর করতেও ম‍্যাজিকের মতো কাজ করে শসার খোসা। চোখের চারপাশের ত্বক হাইড্রেটেড রাখে এটি। শসার খোসা ভালো করে থেঁতো করে চোখের চারপাশে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন। এতে চোখের ফোলাভাব কমবে। 

 

মন্তব্য (০)





image

‎কম বয়সে স্মার্টফোন ব্যাবহার শিশুদের খাদ্যাভ্যাসজনিত সমস্...

১

‎লাইফস্টাইল ডেস্ক: ১২ বছর বয়সেই যেসব শিশু নিজেদের স্মার্...

image

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

২

নিউজ ডেস্ক : কিশমিশ ভেজানো পানির জনপ্রিয়তা এখন বিদেশেও ছড়িয়ে গিয়েছে। ত্...

image

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

৩

নিউজ ডেস্ক : দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা বললেই তালিকা...

image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

৪

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

৫

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

  • company_logo