ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (আইআরইএনএ) এর ১৪তম অধিবেশন-২০২৪ আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হয়।
এ অধিবেশনে 'আউটকাম অফ কপ২৮: ইনফ্রাস্ট্রাকচার, পলিসিস অ্যান্ড স্কিলস ফর ট্রিপলিং রিনিউয়্যাবলস অ্যান্ড অ্যাক্সিলারেটিং দ্যা এনার্জি ট্রানজিশন' শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এ অধিবেশনের মূল উদ্দেশ্য হল অংশগ্রহণকারী দেশগুলোতে ২০৩০ সালের মধ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন তিনগুণ করার জন্য সচেতনতা বৃদ্ধি করা।
বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের নেতা হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ জিয়াউর রহমান এমপিসহ তানভীর শাকিল জয় এমপি, নাদিয়া বিনতে আমিন এমপি এ অধিবেশনে অংশগ্রহণ করেন।
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ ...
নিউজ ডেস্ক : সংবিধান সংশোধন কমিটির ৪র্থ বৈঠক হয়েছে আজ (২৯ সে...
নিউজ ডেস্ক : সংবিধান সংশোধন কমিটির ৪র্থ বৈঠক হয়েছে আজ (২৯ সে...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষ...
নিউজ ডেস্ক : আর্থিক খাত সংস্কারসহ ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছ...

মন্তব্য (০)