• লিড নিউজ
  • অর্থনীতি

হিলি স্থল বন্দরে ৬ দিনের ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ বাংলা নব বর্ষ পহেলা বৈশাখ এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৬ দিনের ছুটি ঘোষনার কারনে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে হিলি স্থল বন্দরে।  সচল হবে ১৫ এপ্রিল থেকে।  তবে ছুটির মধ্যেও সচল থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পাসপোর্টধারীদের যাতায়াত। 

হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ওই দুই উৎসবের কারনে আগামী ৯ এপ্রিল মঙ্গলবার থেকে ১৪ এপ্রিল রবিবার হিলি স্হল বন্দরে ৬ দিন পর্যন্ত আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ রাখা হবে। ছুটি কাটিয়ে ১৫ এপ্রিল সোমবার থেকে আবারো স্বাভাবিক হবে আমদানি-রপ্তানি কার্যক্রম। বন্দরে ছুটির বিষয়টি ভারতীয় হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং অ্যাসোসিয়েশন, বাংলা হিলি কাস্টমস, হিলির বেসরকারি অপারেটর পানামা পোর্ট লিমিটেড,  হিলি সিঅ্যান্ডএফ এজেন্টসহ আমদানি-রপ্তানি সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে অবহিত করেছেন তারা।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ শেখ আশরাফুল ইসলাম জানান, ছুটিতে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারীদের যাতায়াত বরাবরের মতই স্বাভাবিক রাখা হবে।

মন্তব্য (০)





image

আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা

নিউজ ডেস্ক : আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রে...

image

ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ড...

image

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্য রফতানি বেড়েছে ১৫% ‎

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য রফতানি ...

image

জ্বালানি তেলের ব্যবসায় একটি কোম্পানি নয়, সবাই সমান সুযোগ ...

নিউজ ডেস্কঃ জ্বালানি তেল আমদানিতে নির্দিষ্ট কোনও একটি ক...

image

‎৯ দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ডলার

নিউজ ডেস্কঃ চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ১১৪ কোটি...

  • company_logo