• লাইফস্টাইল

দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে যেসব খাবার এড়িয়ে চলবেন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ দাঁতের যন্ত্রণা কতটা  মারাত্মক একমাত্র ভুক্তভোগীরাই তা জানেন। তারপরও অনেকে ঠিক মতো দাঁতের যত্ন নেন না। বিশেষজ্ঞদের মতে, দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সবসময়ই সতর্ক থাকতে হবে।বিশেষ কিছু খাবার আছে যা দাঁতের ব্যাপক ক্ষতি করতে পারে। যেমন- 

লেবু বা সাইট্রাস জাতীয় ফল: লেবু, আঙুরের মতো ফলে রয়েছে প্রচুর ভিটামিন সি রয়েছে। দাঁতের এনামেলের ক্ষয় ঘটায় এসব ফল। খাদ্যতালিকা থেকে এসব ফল পুরোপুরি বাদ দেওয়া  সম্ভব নয়। তবে  নিয়ন্ত্রণ আনতে পারেন। 

অ্যালকোহল: রেড ওয়াইন বা হোয়াইট যাই হোক না কেন, দাঁতের ক্ষয়ে এদের বিরাট ভূমিকা রয়েছে। দাঁত খুব দ্রুত ক্ষয়ে যেতে পারে মদ্যপানের কারণে। দাঁতের স্বাস্থ্যের কথা চিন্তা করে এসব থেকে দূরে থাকুন।

কোমল পানীয়: কোমল পানীয়তে পর্যাপ্ত পরিমাণে চিনি, অ্যাসিড এবং কার্বন ডাই অক্সাইড রয়েছে। এসব দাঁতের জন্য খুবই ক্ষতিকর। দাঁত ভালো রাখতে যতটা সম্ভব এসব পানীয় থেকে দূরে থাকুন। 

আচার: যে কোনও খাবারের স্বাদ বাড়িয়ে দেয় আচার। কিন্তু এতে থাকে সুপার-অ্যাসিডিক ভিনিগার এবং চিনি। এ কারণে আঁচার খেলে এনামেলের ক্ষয় হয়। এটি খাওয়ার সঙ্গে সঙ্গে মুখে ধুয়ে ফেলুন। 

চা এবং কফি: কফিতে ট্যানিক অ্যাসিড থাকে। আবার কিছু চায়েও থাকে এই উপাদান। এই উপাদান দাঁতের এনামেলের ক্ষয় ঘটায় এবং বাদামি দাগ ফেলে দেয়। এ কারণে ঘন ঘন চা-কফি খেলে দাঁতের ক্ষতি হয়। এগুলোর পরিবর্তে গ্রিন টি-তে খেতে পারেন।

ক্যান্ডি: চিনিপূর্ণ ক্যান্ডিপ দাঁতের জন্য মারাত্মক ক্ষতিকর। দাঁতে আটকে থাকে। আরও বেশি ব্যাকটেরিয়ার জন্ম দেয়। সেই সঙ্গে ক্ষয়ের প্রক্রিয়া দ্রুততর করে।

মন্তব্য (০)





image

‎কম বয়সে স্মার্টফোন ব্যাবহার শিশুদের খাদ্যাভ্যাসজনিত সমস্...

১

‎লাইফস্টাইল ডেস্ক: ১২ বছর বয়সেই যেসব শিশু নিজেদের স্মার্...

image

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

২

নিউজ ডেস্ক : কিশমিশ ভেজানো পানির জনপ্রিয়তা এখন বিদেশেও ছড়িয়ে গিয়েছে। ত্...

image

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

৩

নিউজ ডেস্ক : দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা বললেই তালিকা...

image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

৪

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

৫

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

  • company_logo