ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কার্যকর হয়েছে ডিজেল ও কেরোসিনের নতুন দাম। ২ টাকার ওপরে কমে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৮ টাকা ২৫ পয়সার বদলে বিক্রি হচ্ছে ১০৬ টাকায়।
সোমবার রাজধানীর বিভিন্ন ফুয়েল স্টেশন ঘুরে ক্রেতাদের তেমন চাপ দেখা যায়নি। ডিজেলের দাম কমায় ভাড়া কমানোর প্রশ্নে চালকরা দাবি করেন, তারা আগের থেকেই ভাড়া কম নিচ্ছেন। তাই নতুন করে সমন্বয় করা দামে আবার ভাড়া কমালে লোকসান গুনতে হবে তাদের।
এর আগে রোববার জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখার কথা বলা হয়। তবে পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে।
মূলত, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার।
নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...
নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...
নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জান...
নিউজ ডেস্ক : বাংলা কিউআর পেমেন্ট নিয়ে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির জন্য ব...

মন্তব্য (০)