ফাইল ছবি
নিউজ ডেস্কঃ আজ রোববার সকালে রাজধানীসহ দেশের বেশ কয়েকটি এলাকায় ঝড় ও বৃষ্টি হয়েছে। তবে দিনের বাকি সময় বৃষ্টি হওয়ার খুব বেশি সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অবশ্য কোথাও কোথাও আকাশ মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা খানিকটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এসব তথ্য জানিয়ে বলেন, ঢাকায় সকাল পৌনে ৭টার দিক থেকে বৃষ্টি ও ঝোড়ো হওয়া শুরু হয়। ঢাকায় ৮৩ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়।
তিনি জানান, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও ঢাকার কিছু অংশে আজ বৃষ্টি হয়েছে। তবে আজ দিনের পরের অংশে বৃষ্টি আর খুব বেশি হবে না।
বজলুর রশিদ আরও বলেন, এই বৃষ্টি হয়েছে মূলত পশ্চিমা লঘুচাপের কারণে। এখন প্রাক–মৌসুমি বায়ুর সময়। এই সময়টাই সাধারণত সকালে বা বিকেলের দিকে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি আসে।
মার্চ মাসে দেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫২ দশমিক ৪ মিলিমিটার। চার দিন আগে পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের গড় বৃষ্টির চেয়ে ১৫ শতাংশ বৃষ্টি বেশি হয়েছিল। আর ঢাকায় এ মাসে গড় বৃষ্টির পরিমাণ ৬৫ দশমিক ৮ শতাংশ।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)