• লাইফস্টাইল

ছানার জিলাপি তৈরি করার সহজ রেসিপি

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ ইফতারে জিলাপি না হলে অনেকেরই চলে না। বিভিন্ন স্বাদের জিলাপির মধ্যে ছানার জিলাপি অন্যতম। এর নাম শুনলেই জিভে জল চলে আসে। আর ইফতারে জিলাপি ছাড়া যেন জমে ওঠে না। চাইলে ঘরেও তৈরি করতে পারেন ছানার জিলাপি। রইলো সহজ রেসিপি-

ছানার জিলাপি তৈরি উপকরণ

১. ময়দা ২০০ গ্রাম
২. ছানা ২৫০ গ্রাম
৩. সুজি ৫০ গ্রাম
৪. বেসন ৫০ গ্রাম
৫. খাবার সোডা আধা চামচ
৬. তেল ৪ চা-চামচ
৭. পানি পরিমাণমতো
৮. চিনি (রসের জন্য) ৫০০ গ্রাম
৯. তেল (ভাজার জন্য) পরিমাণমতো।

 

ছানার জিলাপি তৈরির পদ্ধতি

একটি পাত্রে চিনি ও পানি মিশিয়ে জ্বাল দিয়ে ঘন করে সিরা বানিয়ে রাখুন। এবার আরেকটি পাত্রে ময়দা, ছানা, বেসন, সুজি, তেল ও সোডা মিশিয়ে নিতে হবে।

এরপর পানি ভালো করে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। পানির পরিমাণ এমন হবে যাতে মিশ্রণ খুব ঘন বা পাতলা না হয়। প্লাস্টিকের সস রাখার বোতলে মিশ্রণ ভরে নিন। অথবা মোটা সুতি কাপড়ে ফুটো করে নিয়ে মিশ্রণটি ভরে নিতে পারেন।

এরপর কড়াইয়ে মাঝারি আঁচে তেল ভালো করে গরম করে নিন। মিশ্রণটি ধীরে ধীরে ঘুরিয়ে প্যাঁচ বানিয়ে নিন। জিলাপি ভেজে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দিয়ে দুই পাশ সমানভাবে লাল করুন।

ভাজা জিলাপিগুলো রসে ভিজিয়ে রাখুন কয়েক মিনিট। রসে ভিজে নরম হয়ে গেলে জিলাপিগুলো একটি পাত্রে তুলে রাখুন। ঠান্ডা অথবা গরম পরিবেশন করুন মজাদার ছানার জিলাপি।

মন্তব্য (০)





image

‎কম বয়সে স্মার্টফোন ব্যাবহার শিশুদের খাদ্যাভ্যাসজনিত সমস্...

১

‎লাইফস্টাইল ডেস্ক: ১২ বছর বয়সেই যেসব শিশু নিজেদের স্মার্...

image

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

২

নিউজ ডেস্ক : কিশমিশ ভেজানো পানির জনপ্রিয়তা এখন বিদেশেও ছড়িয়ে গিয়েছে। ত্...

image

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

৩

নিউজ ডেস্ক : দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা বললেই তালিকা...

image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

৪

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

৫

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

  • company_logo