• লিড নিউজ
  • জাতীয়

ঈদে ৬ দিন বন্ধ থাকবে মহাসড়কে ট্রাক চলাচল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সড়ক পথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতের লক্ষ্যে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) সড়ক ভবনে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, সারা দেশে সম্ভাব্য যানজটের ১৫৫টি স্পট চিহ্নিত করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে আগের ৩ দিন ও পরের ৩ দিন মহাসড়কে ট্রাক কার্ভাডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। ঈদের আগে ৭ দিন ও পরের ৫ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এছাড়া ঈদের ৭ দিন আগে মহসড়কের সব সংস্কার কাজ সম্পন্ন করতে হবে।

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবিএম আমিন উল্লাহ বলেন, ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াতে ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

মহাসড়কে সংস্কারকাজ ঈদের সাতদিন আগেই শেষ করতে হবে বলেও এসময় জানান তিনি।

নুরী আরও বলেন, এবারের ঈদে যানজটের জন্য মহাসড়কগুলোর সম্ভাব্য ১৫৫টি স্পট চিহ্নিত করা হয়েছে। যানজটের জন্য মহাসড়কগুলোর সম্ভাব্য ১৫৫ স্পট চিহ্নিতের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৮, উত্তরবঙ্গ মহাসড়কে ৫২, ময়মনসিংহ মহাসড়কে ৬, ঢাকা-সিলেট মহাসড়কে ৪১ এবং ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কে ৮টি স্পট  ঝুঁকিপূর্ণ রয়েছে।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo