• লিড নিউজ
  • রাজনীতি

সামনে আরও অনেক কাজ হবে, একটু সময় দিনঃ কাদের

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নিজের মন্ত্রিত্বের সময় দেশে পদ্মা সেতু, মেট্রোরেলসহ অনেক কাজ হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামনে আরও অনেক কাজ হবে। এজন্য একটু সময় দিন।বুধবার (২০ মার্চ) সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশের র‍্যাম্প উদ্বোধনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রিত্বের ১২ বছরেও লক্কড়-ঝক্কড় বাস বন্ধ না হওয়ার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমি মন্ত্রী, আমি তো বাস ঠিক করব না। এই বাসগুলো বন্ধ করলে আপনারাই আগে রাস্তায় নামবেন। বলবেন, জনগণকে কষ্ট দেই।’

‘১২ বছরে তো আমরা কম কাজ করিনি। পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে। ১২ বছরের কথা এনে অপবাদ কেন দিচ্ছেন? এই মন্ত্রণালয়ের আওতায় কত কাজ হয়েছে। সব হবে, একটু সময় দেন।’-বলেন সেতুমন্ত্রী।

ঢাকায় রমজান মাসে যানজট বাড়ে কেন এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রমজানে মানুষ ঈদ ভারাক্রান্ত হয়, শপিংমলে যায়। যানজট একটু থাকবেই। তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত তো যানজট হচ্ছে না। মানুষ কম সময়ে যাচ্ছে। এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে। আস্তে আস্তে ঠিক হবে। একসঙ্গে সব হবে না তো।’ 

বাস র‍্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প নিয়ে মন্ত্রী বলেন, ‘এই একটু প্রকল্প দেরি হয়েছে। এটাও হয়ে যাবে।এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশের র‍্যাম্প নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এর আগে গত বছরের ৩ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত খুলে দেওয়া হয়েছিল। আজ কারওয়ান বাজার র‍্যাম্প খুলে দেওয়া হচ্ছে। এটা প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশবাসীর জন্য ঈদ উপহার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এ প্রকল্প চলতি বছরের মধ্যে শেষ হবে না। সামনের বছরে শুরুতে পুরোটা খুলে দিতে পারব। এরপর হাতিরঝিলের র‍্যাম্প খুলে দেওয়া হবে। সেইভাবেই কাজ চলছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের ২ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করেন। পরদিন বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত ১১ দশমিক ৫ কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়। ওই অংশে সব মিলিয়ে ১৫টি র‌্যাম্প ছিল। এবার খুলে দেওয়া হলো ষোড়শ র‌্যাম্প।মোটরসাইকেল ও তিন চাকার যান ছাড়া অন্যান্য সব যানবাহন নির্দিষ্ট হারে টোল দিয়ে এক্সপ্রেসওয়েতে চলাচল করতে পারে।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সাধারণ যাত্রীদের জন্য এক্সপ্রেসওয়েতে বিশেষ বাস সেবাও চালু করেছে।এক্সপ্রেসওয়ে উদ্বোধনের ছয় মাস পর আজ খুলে দেওয়া হয় এক্সপ্রেসওয়ের এফডিসি সংলগ্ন ডাউন র‌্যাম্প। এটি উদ্বোধনের ফলে উত্তরা থেকে আসা গাড়িগুলো খুব সহজেই মগবাজার, হাতিরঝিল ও কারওয়ান বাজার এলাকায় নামতে পারবে।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo