ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ছাগলছিড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শিতল চন্দ্র পাল দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে উপজেলার ছাগলছিড়া এলাকায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস তিন যাত্রী মারা যায়। আহত হয় কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান ওসি। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)