• জাতীয়

সিএজি কার্যালয়ে জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ সিএজি কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (১৭ মার্চ) প্রত্যুষে সিএজি কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সিএজি কার্যালয়ে বেলুন ও কবুতর ওড়ানো, পবিত্র কোরাআন থেকে তেলাওয়াত, ডকুমেন্টারি প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান এবং এতিমখানায় শিশুদের মাঝে ইফতার বিতরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মো. নূরুল ইসলাম।

তিনি আলোচনা সভায় বলেন, বঙ্গবন্ধু মানেই স্বপ্নের সোনার বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ লালন করে সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে সিএজি কার্যালয় আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দ্রুত সেবা প্রদান করে যাচ্ছে এবং করে যাবে, এটিই আমাদের অঙ্গীকার। দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদদের, মহান মুক্তিযুদ্ধে সকল শহিদসহ দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহিদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স জনাৰ কামরুন নাহারসহ সিএজি কার্যালয় এবং অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সারা দেশে লোডশেডিং নিয়ে যা জানালেন বিদ্যুৎ মন্ত্রী

নিউজ ডেস্কঃ কারিগরি ত্রুটির ও কয়লাসংকটের কারণে দুটি বড় বিদ্য...

image

‎অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর...

image

প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মস...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানীর শেরে...

image

‎তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে সম্ভ্যবতা জরিপ দ্রুত ...

নিউজ ডেস্কঃ তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে ‘খুব দ্...

image

‎বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্য...

নিউজ ডেস্কঃ সুইজারল্যান্ড তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগ...

  • company_logo