• লিড নিউজ
  • জাতীয়

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণঃ নিহত বেড়ে ২

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে চিকিৎসাধীন ৪৫ বছর বয়সী মনসুর নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক মৃদুল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পোস্ট অপারেটিভ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৮টায় মনসুরের মৃত্যু হয়। মনসুরের শরীর শতভাগ দগ্ধ হয়েছিল। আগুনে তাঁর শ্বাসনালীও পুড়ে যায়। 

এ নিয়ে এই বিস্ফোরণে দুজনের মৃত্যু হলো। এর আগে শুক্রবার দগ্ধ সোলেমান মোল্লা (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দগ্ধ হয়ে সোলেমান মোল্লা শরীরের ৯৫ ভাগ অংশ পুড়ে গিয়েছিল। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক ছিলেন বলে জানা গেছে। 

বুধবার বিকেলে কালিয়াকৈরের কোনাবাড়ির তেলিরচালা টপস্টার এলাকায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী শিশুসহ ৩০ জন দগ্ধ হয়। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

বিস্ফোরণে দগ্ধদের মধ্যে ৮-১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লালসেন। তিনি বলেন, দগ্ধ প্রত্যেকের শরীরের ৯০ থেকে ১০০ ভাগ পুড়ে গেছে। তাদের মধ্যে ৭ জন শিশুর অবস্থাও আশঙ্কাজনক। শিশুসহ পাচজন আইসিইউতে ও চারজনকে (এইচডিইউ) হাই ডিফেন্সি ইউনিটে রাখা হয়েছে।

দগ্ধরা হলেন- সোলেমান (৭), সাদিয়া (১৮), সুফিয়া (৯), মেরাজ (১৩), তারেক (১৮), আরিফুল ইসলাম (৪০), মশিউর (২২), মন্নাফ (১৭), সুমন (২৫), ইয়াছিন (২১), শিল্পী (৩০), সাইদুল ইসলাম (৩০), গোলাম রাব্বি (১১), ১৪ বছরের একজনের নাম-পরিচয় জানা যায়নি।

দগ্ধ রোগীদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে মন্ত্রী বলেন, ‘এখানে ৭ শিশুসহ প্রায় ৩০ জনকে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo