ছবিঃ সংগৃহীত
জব ডেস্কঃ বেসরকারি এনআরবিসি ব্যাংক তিন ক্যাটাগরির পদে কর্মী নিয়োগ দেবে। সদ্য স্নাতক পাস করা প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।
১. পদের নাম: প্রবেশনারি অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিদেশি কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪–এর স্কেলে অন্তত ৩ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫–এর মধ্যে ৪ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। উপস্থাপনায় দক্ষ হতে হবে। প্রযুক্তিগত জ্ঞানসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। গ্রামীণ এলাকায় কাজের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: ৪৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
২. পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪-এর স্কেলে অন্তত ২.৮৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫-এর মধ্যে ৩.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের অন্তত দুটি প্রথম বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। উপস্থাপনায় দক্ষ হতে হবে। প্রযুক্তিগত জ্ঞানসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। গ্রামীণ এলাকায় কাজের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: ৩৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
৩. পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪-এর স্কেলে অন্তত ২.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫-এর মধ্যে ৩ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। উপস্থাপনায় দক্ষ হতে হবে। প্রযুক্তিগত জ্ঞানসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। গ্রামীণ এলাকায় কাজের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: ২৮,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
শর্ত
নিয়োগপ্রাপ্তদের প্রথম এক বছর প্রবেশনকাল হিসেবে গণ্য হবে। এ ছাড়া যোগদানকারীকে যোগদানের সময় এ মর্মে অঙ্গীকারনামা দাখিল করতে হবে যে তিনি এই ব্যাংকে কমপক্ষে তিন বছর চাকরি করবেন।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এনআরবিসি ব্যাংকের ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৪।
চাকরি ডেস্ক : বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) প্রজেক্ট অফিসার, ক...
চাকরি ডেস্ক : ব্যাংকিং সেক্টরে মর্যাদাপূর্ণ ক্যারিয়ার গড়ার স্বপ্ন যাঁদের...
চাকরি ডেস্ক : সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক ‘আনসার-ভিডিপি উন...
চাকরি ডেস্ক : এসএসসি পাস প্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ...
চাকরি ডেস্ক : রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্...

মন্তব্য (০)