ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ৩০ জন দগ্ধের ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বার্ন ইনস্টিটিউটে দ্রুত ছুটে আসেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। গাড়ি আসতে দেরি করায় ফার্মগেট বাসা থেকে অ্যাম্বুলেন্সযোগেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন স্বাস্থ্যমন্ত্রী।
বুধবার (১৩ মার্চ) সন্ধ্যার পর পর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসে দগ্ধদের পর্যবেক্ষণ করেন। জরুরি বিভাগে এসেই দগ্ধ রোগীদের চিকিৎসার পাশাপাশি ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন তিনি। এ সময় কয়েকজন রোগীর সঙ্গে কথাও বলেন তিনি। হাসপাতালে আসার সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বার্ন ইন্সটিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম ইমু।
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পা...
নিউজ ডেস্কঃ আজ ২৯ সেপ্টেম্বর, বিশ্ব হার্ট দিবস। প্রতি বছর এই...
নিউজ ডেস্কঃ হৃদরোগে মৃত্যুর এই ঝুঁকি কমাতে জনসচেতনতা বা...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ...

মন্তব্য (০)