• সমগ্র বাংলা

নওগাঁয় আমবাগান রক্ষার দাবীতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় একটি আম বাগানের তিন শতাধিক আমগাছ কেটে ফেলা, কর্মচারীদের মারপিট ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত আম চাষী ও এলাকাবাসী। বুধবার (৬মার্চ) দুপুরে পোরশা উপজেলার বৌদ্যপুর গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক গ্রামবাসী এবং আমচাষী অংশ গ্রহন করেন।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত আমচাষী হোসনেয়ারা আক্তার শিখা বলেন, এখানে ৩০ বিঘা জমি লিজ নিয়ে একটি আমবাগান গড়ে তোলেন তিনি। পূর্ব শত্রুতার জেরে গত ৩১ জানুয়ারী
দিবাগত রাতে স্থানীয় প্রভাবশালী আলমগীর কবিরের নেতৃত্বে ৫-৭ জন দুর্বৃত্ত রাতের আধারে বাগানে প্রবেশ করে তিন শতাধিক আম গাছ কেটে ফেলেন। ওই ঘটনাটি তার কর্মচারী তাহের দেখে ফেললে তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে হাত পা বেঁধে পাশে একটি গম খেতে ফেলে রেখে চলে যায়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে তিনি ৩১ জানুয়ারী থেকে ৫ ফেব্রুয়ারী পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। 

তিনি বলেন, এরপর গত ১৭ ফেব্রুয়ারী বাগানের পাহারাদার তাহেরকে আবারও মারপিট করে বাগানের মাঝে নির্মিত টিনের ঘর থেকে ধান, কৃষিজ যন্ত্রপাতি, বিভিন্ন প্রকার কিটনাশক, সোলার ব্যাটারীসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করিয়া ভ্যানে করে নিয়ে যায়। আহত তাহেরকে প্রথমে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পর রাজশাহীতে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরমধ্যে বাগানের যায়াতের রাস্তায় প্রতিপক্ষরা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। বিষয়টি থানা পুলিশকে লিখিতভাবে জানানো হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা না নেওয়ায় আতঙ্কে জীবন যাপন করছেন তারা। তাই দ্রুত আলমগীর কবিরের বিরুদ্ধে ব্যবস্থা ও আম বাগান রক্ষার দাবি জানান তিনি। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আবু তাহের, সাদ্দাম হোসেন, আতিকুর দেওয়ান, হাসান আলী, আব্দুল হালিম প্রমূখ।

পোরশা থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, এবিষয়ে একাধিক লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে হোসনেয়ারা আক্তার শিখা এবিষয়ে আদালতে একাধিক মামলা দায়ের করায় বিষয়টি এখন আদালতের এখতিয়ারে চলে গেছে। এখন আদালতের নির্দেশ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য (০)





image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

image

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ধর্ষন ও ইভটিজিং প্রতিরোধে ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডে...

image

উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...

image

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

  • company_logo