• লাইফস্টাইল

ভুল নিয়মে মুখ ধুয়ে থাকেন, মুখ ধোয়ার আসল নিয়ম!

  • লাইফস্টাইল

ছবিঃ সিএনআই

লাইফস্টাইল ডেস্কঃ ত্বকের যত্নে নিয়মিত মুখ ধোয়ার বিকল্প নেই। পানি দিয়ে মুখে ধুলে ধুলো-বালি পরিষ্কার হয়। একথা সবার জানা। ত্বক ভালো রাখতে বেশি করে পানি দিয়ে মুখ ধুতে হবে। তবে এ কাজেরও নির্দিষ্ট নিয়ম আছে। বেশিরভাগ মানুষ ভুল নিয়মে মুখ ধুয়ে থাকেন। মুখ ধোয়ার প্রথম নিয়ম হলো কখনোই গরম পানি দিয়ে মুখ ধুবেন না।

সবসময় মুখ ধোয়ার জন্য ঠান্ডা, ঘরের তাপমাত্রা এবং ঈষদুষ্ণ পানি বেছে নিন। একইসঙ্গে সঠিক ক্লিনজার নির্বাচন করাও জরুরি।প্রথমে পানি দিয়ে মুখ ভিজিয়ে নিন। এবার সার্কুলার মোশনে অর্থাৎ আঙুলগুলো গোল করে ঘুরিয়ে ক্লিনজারটি মুখের টি-জোন আর জো-লাইন-সহ পুরো মুখে ঘষুন। ক্লিনজার বা ফেসওয়াশ প্রায় ৩০ সেকেন্ড মুখে ঘষুন।

এরপর পুরো মুখ পানি দিয়ে পরিষ্কার করে নিন। মুখ ধোয়ার পর তোয়ালে ব্যবহার এড়িয়ে চলুন। তার বদলে পরিষ্কার সুতি কাপড় দিয়ে মুখ পরিষ্কার করে নিন। অতিরিক্ত তৈলাক্ত ত্বকের সমস্যায় ভুগলে কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করে নিতে পারেন। একটি পাত্রে কাঁচা দুধ নিয়ে তাতে এক টুকরো তুলা ডুবিয়ে নিন। এটি দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন। 

মন্তব্য (০)





image

‎কম বয়সে স্মার্টফোন ব্যাবহার শিশুদের খাদ্যাভ্যাসজনিত সমস্...

১

‎লাইফস্টাইল ডেস্ক: ১২ বছর বয়সেই যেসব শিশু নিজেদের স্মার্...

image

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

২

নিউজ ডেস্ক : কিশমিশ ভেজানো পানির জনপ্রিয়তা এখন বিদেশেও ছড়িয়ে গিয়েছে। ত্...

image

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

৩

নিউজ ডেস্ক : দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা বললেই তালিকা...

image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

৪

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

৫

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

  • company_logo