ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক। আমাদের সবার উচিৎ তাদেরকে সহায়তা করা। গাজায় যা চলছে, আমি মনে করি এটি গণহত্যা। এর বিরোধিতা করতে হবে। এ ধরনের গণহত্যাকে আমি কখনও সমর্থন করি না।
শেখ হাসিনা বলেন, ‘গণহত্যা এই আগ্রাসন এবং যুদ্ধ থামানো প্রয়োজন। তাদের বাঁচার অধিকার রয়েছে।’ আজ রোববার জার্মানির মিউনিখে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে এসব কথা বলেন তিনি। নিরাপত্তা সম্মেলনে (এমএসসি) যোগ দিতে সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এরই মধ্যে বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের জন্য কিছু সহায়তা পাঠিয়েছি। আমি বিশ্বের সবাইকে ফিলিস্তিনের শিশু, নারী ও সাধারণ জনগণকে সহায়তা করার আহ্বান জানাই।
শেখ হাসিনা বলেন, এটি স্পষ্ট যে, ফিলিস্তিনি জনগণ তাদের নিজস্ব রাষ্ট্র পাওয়ার অধিকার রাখে। ১৯৬৭ সালের জাতিসংঘের দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ফিলিস্তিনের জন্য একটি রাষ্ট্র গঠন করা প্রয়োজন।
মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছান। ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)