• লিড নিউজ
  • জাতীয়

৪৪ তম আনসার জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী 

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪ তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০ টা ৫ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীকে অভিবাদন মঞ্চে শুভেচ্ছা জানানো হয়। লাল গালিচায় সুসজ্জিত জিপ গাড়িতে প্যারেড ও বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শক করেন। এসময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান ও আনসার বাহিনীর প্রধান আমিনুল হক। পরে এক এক করে প্রধানমন্ত্রীকে বিভিন্ন কন্টিনজেন্ট দল অভিবাদন জানান। 

এর আগে পপ্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে  বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমী প্রাঙ্গণে নানা কর্মসূচি ও প্রস্তুতি গ্রহণ করা হয়। বর্ণিল সাজে সাজানো হয় চারপাশ। এছাড়াও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ভিডিপি একাডেমী সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বেশকিছু কারখানা বন্ধ রাখা হয়। সড়ক মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের করা হয়। 

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo