ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিবন্দরের রানীরবন্দর বাজারে বিআরটিসির বাস চাপায় রিক্সাভ্যান চালকসহ ৪ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকার সাড়ে ৭ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
স্হানীয়রা জানান, দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া রংপরমূখি একটি বিআরটিসির বাস রানীরবন্দর বাজার থেকে খানসামার পাকেরহাট মুখি রাস্তার মোড়ে দাড়িয়ে থাকা রিক্সাভ্যানকে প্রথমে ধাক্কা দেয়। এসময় চালকসহ ৩ আরোহি রাস্তার উপর ছিটকে পড়ে। এসময় ওই বিআরটিসির বাসের চাপায় দুর্ঘটনাস্হলে ৩ আরোহিসহ রিক্সাভ্যান চালক নিহত হয়েছে।
নিহত ৪ জনের মধ্যে মধু বিক্রি করতে আসা ২জন চামকা নাগরিক এবং অন্য জনের মধ্যে একজন রিক্সাভ্যান চালক৷ অপরজন স্হানীয় বাসিন্দা।
খবর পেয়ে উদ্ধার অভিযানে অংশ নেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মী এবং হাইওয়েসহ চিরিরবন্দর থানা পুলিশ। নিহতদের পরিচয় জানার চেষ্টা করছেন তারা।
চিরিরবন্দর থানার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। দুর্ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে গেছে।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)