• লিড নিউজ
  • সমগ্র বাংলা

নড়াইলে মাদক ব্যবসায়ী কাদের বিশ্বাসের যাবজ্জীবন কারাদন্ড

  • Lead News
  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নড়াইল  প্রতিনিধিঃ নড়াইলে মাদক ব্যবসায়ী কাদের বিশ্বাস (৪২) কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত। দন্ডপ্রাপ্ত কাদের বিশ্বাস যশোরের চৌগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের করিম বিশ্বাসের ছেলে। 

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ সাইফুল আলম এ দন্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০০৯ সালে নড়াইল সদর উপজেলার সীতারামপুর ব্রিজের পাশে বাস তল্লাশির সময় কাদের বিশ্বাসের কাছ থেকে ৩ লিটার ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। মামলায় ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় আদালত মাদক ব্যবসায়ী কাদের বিশ্বাসকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

এব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) এ্যাড.মোঃ আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo