• লিড নিউজ
  • সমগ্র বাংলা

জমি নিয়ে বিরোধ ভাই-ভাতিজার লাঠির আঘাতে প্রভাষকের মৃত্যু

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কালিয়াকৈর, গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ছোট ভাই মো: মজিবুর রহমান ও ভাতিজা সুমনের এলোপাতাড়ি লাঠির আঘাতে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক রেজা সাঈদ আল মামুন (৫২) এর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৮ জানুয়ারি) বিকালে উপজেলার সাজন ধারা গ্রামে এঘটনা ঘটে। নিহত রেজা সাঈদ আল মামুন উপজেলার সাজন ধারা গ্রামের মৃত আফাজ উদ্দিনের পুত্র ।

বিষয়টি কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম নিশ্চিত করেছেন।প্রভাষক রেজা সাঈদ আল মামুন উপজেলার চন্দ্রাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন দিন যাবত উপজেলার সাজনধারা গ্রামের মৃত আফাজ উদ্দিনের বড় পুত্র রেজা আবু সাঈদের সাথে তার ছোট ভাই মো: মজিবর রহমানের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। রবিবার বিকালে রেজা আবু সাঈদ তাদের বাড়ির পাশের একখন্ড জমি আবাদের জন্য পরিস্কার করতে ছিল। এসময় জমির মালিকানা নিয়ে প্রভাষক রেজা সাঈদ আল মামুনের সাথে তার ছোট ভাই মো: মজিবর রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই মজিবর রহমান (৪৮) ও তার পুত্র সুমন (২৫) কাঠের লাঠি দিয়ে রেজাকে এলোপাতাড়ি ভাবে আঘাত করে। আঘাতপ্রাপ্ত মৃতপ্রায় প্রভাষককে ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। পরে তাকে বাড়ি ফেরত নিয়ে আসা হয়। এ ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ রাত ৮টায় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্দে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo