ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলা খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বারোটার দিকে রাজধানীর একটি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মো. বাবুল মিয়া (৩৮) সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মান্তা গ্রামের সাবেক ইউপি সদস্য মাইনুদ্দিনের পুত্র। সে কসমেটিকসের ব্যবসা করতো।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বাবুল মিয়া গত ১৬ জানুয়ারি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়। ১৭ জানুয়ারি সে চিকিৎসাধীন ছিল। পরে নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন লক্ষণ দেখা দেওয়ায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) থেকে টিম আসে এবং তার স্বাস্থ্য পরীক্ষা করে। এরপর তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, সে নিপা ভাইরাসে আক্রান্ত। পরে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
উল্লেখ্য, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এটা এ বছর প্রথম মৃত্যুর ঘটনা।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)