• সমগ্র বাংলা

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশীর লাশ নিয়ে গেছে ভারতীয় পুলিশ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের বঙ্গের বাড়ি একাকায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবক রফিউল ইসলাম টুকলুর (৩৩) লাশ নিয়ে গেছে ভারতীয় পুলিশ। রোববার  (২৮ জানুয়ারি) ভোরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুর পোতা বিওপি সীমান্তের ১নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত রফিউল ইসলাম টুকলু উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেন ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার ভোর রাতে   চোরা কারবারির একটি দল সীমান্ত পেরিয়ে আঙ্গুর পোতা ১নং মেইন পিলারের ১নং সাব পিলারের দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ৬নং বিএসএফ ব্যাটালিয়ান অর্জুন ক্যাম্পের টহল দলের গুলিতে বাংলাদেশি রফিউল ইসলাম টুকলু নিহত হয়। এ সময় ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

পাটগ্রাম থানা পুলিশরে ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই বাংলাদেশীর লাশ ভারতীয় পুলিশ উদ্ধার করেন।

পাটগ্রাম উপজেলার  দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাতে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছে। ওই যুবকের মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছেন। 

এ বিষয়ে ৫১ বিজিবির পানবাড়ি ক্যাম্পের সুবাদার  আমানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo