• কূটনৈতিক সংবাদ

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের বিকাশ সর্বদা অব্যাহত থাকবে: ভারতীয় হাইকমিশনার

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের বিকাশ সর্বদা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বুধবার রাতে ঢাকায় ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ভারতীয় হাইকমিশনার বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অভিন্ন আত্মত্যাগ বাংলাদেশ-ভারত সম্পর্ককে এগিয়ে নিতে অবিচল অনুপ্রেরণা হিসেবে আছে।

ভারতীয় হাইকমিশনার ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং স্থিতিশীল, প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশিদের পাশে থাকার ব্যাপারে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। মন্ত্রিসভার সদস্য, রাজনীতিক, নাগরিক সমাজের সদস্য, ব্যবসায়ী নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জ্যেষ্ঠ সাংবাদিকরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

মন্তব্য (০)





image

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ র...

image

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে ...

নিউজ ডেস্ক : জাতিসংঘে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত মিয়ানমারে প...

image

দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তেজনার ঘটন...

image

ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

নিউজ ডেস্ক : বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্...

image

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও রাশিয়া জনশক্তিখাতে সহযোগিতা সম্প্রসারণে ব্যাপকভাবে কাজ করছে। এর অ...

  • company_logo