ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বুধবার নগরীর বিভিন্ন এলাকায়, পালপাড়া, নিউ টাউন ও বিহারি ক্যাম্পে ৪ হাজার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে গত ২০ জানুয়ারি সাড়ে ৩ হাজার মানুষকে কম্বল বিতরণ করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
বিতরণকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণের নির্দেশনা দিয়েছেন। শীতার্ত অসহায় মানুষের জন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)