প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে মিজানুর রহমান মিলন(৩৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বুধবার দিবাগত রাত ২টায় ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের ফতেপুর এলাকায় জনৈক ব্যবসায়ী মিজানুর রহমান মিলন (৩৫) ফরিদপুর তার নিজ বসতবাড়ি সংলগ্ন গাছে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পারিবারিক সুত্রে জানা যায়।
সংবাদ পেয়ে স্থানীয় কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।পরে লাশের সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পারিবারিক কলহের জেরে উক্ত ব্যক্তি আত্নহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)