• সমগ্র বাংলা

পাবনায় সিএনজি-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ইসলাম হোসেন (৬২) নামের একজন নিহত হয়েছেন।  এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তার অবস্থাও গুরুতর। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে পাবনা-সাঁথিয়া আঞ্চলিক সড়কের পাঁচ ধোপাদহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসলাম হোসেন সাঁথিয়া উপজেলার ঠহরজনি গ্রামের মৃত জাহিদ আলীর ছেলে৷ এ ঘটনায় আহত একই গ্রামের সামাদ সরদার (৫৮)। হতাহতরা সিএনজির যাত্রী ছিলেন।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পাবনা থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশা। বিপরীত দিক থেকে আসছিল শ্যালোইঞ্জিন চালিত ট্রলি। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ইসলাম হোসেনের মৃত্যু হয়৷ আর সামাদ সরদারকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ট্রলির চালক পলাতক রয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo