• লিড নিউজ
  • সমগ্র বাংলা

কালিয়াকৈরে ফের শ্রমিক অসন্তোষ, আহত ১০

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধিঃ  গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় শিশু খাদ্য উৎপাদন কারখানার শ্রমিকরা সরকার ঘোষিত বেতন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ শুরু করে।  পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শ্রমিক ও পুলিশ সহ ১০ জন আহত হয়। 

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে কোকোলা ফুড পোডাক্ট লিঃ এর শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় মহাসড়কের যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। মহাসড়কে যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তিতে পড়তে হয়। আন্দোলন কারীদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ টিয়ারসেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় পুলিশসহ ১০ শ্রমিক আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক মাস আগে শ্রমিকরা আন্দোলন করে। সরকার শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বেতন কাঠামো নির্ধারণ করে দেয়। পোশাক কারখানা গুলো সরকার ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়ন করে। নিয়ম অনুসারে চলতি মাসের জানুয়ারীতে বাড়তি বেতন দেওয়ার হয়। পোশাক শ্রমিকরা বাড়তি বেতন পেলেও  অন্যান্য কিছু কারখানার শ্রমিকরা  বাড়তি বেতন পায়না। সরকার ঘোষিত বেতন বাস্তবায়নের দাবিতে গত কয়েকদিন ধরেই গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। তার ধারাবাহিকতায় কোকোলা ফুট প্রোডাক্টস নামের খাদ্য তৈরির  কারখানাটির শ্রমিকরা সরকার ঘোষিত বেতন বাস্তবায়নে আন্দোলন শুরু করে। আন্দোলনকারীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলো । হঠাৎ আন্দোলনরত শ্রমিকদের মাঝে উত্তেজনা লক্ষ্য করা যায়। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তিতে পড়তে হয়।খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ ও নওজোড় হাইওয়ে থানা পুলিশ সদস্যরা বিক্ষিপ্ত শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করে।  শ্রমিকরা পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ছত্র ভঙ্গ করে দিতে টিয়ারসেল সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে। শ্রমিক পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে ১০ জন আহত হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo