প্রতীকী ছবি
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় ডালিম বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাঁশগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) ভবরঞ্জন রায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ডালিম বেগম সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের দক্ষিন শালিখা গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী। ইউপি সদস্য ভবরঞ্জন রায় জানান, সন্ধায় চারণ কবি বিজয় সরকারের বাড়ির পাশে একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে রাতে পুলিশ ডালিম বেগম নামে ওই মহিলার মরদেহ উদ্ধার করে।
ওই নারীর স্বামী ইদ্রিস আলী বলেন, গত পাঁচদিন আগে আমার স্ত্রী বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছিল না। কয়েক মাস আগে তার স্ট্রোকের কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর নিহতের প্রকৃত কারণ জানা যাবে।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)