• সমগ্র বাংলা

পাবনায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সকালে কুষ্টিয়া-নাটোর মহাসড়কের ঈশ্বরদী দাশুরিয়ার মিরকামারী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার শেখপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে মো. নাসিম (৪৫), পাবনা শহরের রাধানগর এলাকার সুরত কুমারের ছেলে অমিত কুন্ডু (৪০)। আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। হতাহতরা সবাই মাক্রোবাসের যাত্রী।

পাবনার পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বলেন, যাত্রীবাহী মাইক্রোবাসটি পাবনা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল, অপরদিকে এসএন নামের যাত্রীবাহী একটি বাস কুষ্টিয়ার দিক থেকে আসছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হোন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

তিনি আরো জানান, আহতদের মধ্যে আরও অন্তত ৩ জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের হেলপার ও চালক পলাতক রয়েছে। ক্ষতিগ্রস্ত বাস ও মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo