• সমগ্র বাংলা

রাতের সড়ক কেড়ে নিলো শফিকুল ইসলাম শাহিনের প্রাণ

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গোপালপুর প্রতিনিধি: তেলবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে গোপালপুরের এক এনজিও কর্মী শফিকুল ইসলাম শাহীনের (৫২) মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ঘাটাইল উপজেলার পোড়াবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের জামতৈল পশ্চিমপাড়া মন্ডলবাড়ীর মৃত জালাল উদ্দিন মন্ডলের ছেলে। সে আশা এনজিও’র ঘাটাইল সদর ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন।

জানা যায়, নিহত শাহীন ওই রাতে পেশাগত কাজে অফিস থেকে মাহিন্দ্রা যোগে মধুপুর উপজেলার কাকরাইদ এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে পোড়াবাড়ী নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি ট্রাকের সাথে যাত্রীবাহী ওই মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মারাত্বকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান শাহিন। অন্যান্যরা আহত হয়ে চিকিৎসাধীন। ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo