• সমগ্র বাংলা

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন, কারখানা ভাঙচুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: সরকার ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের আন্দোলন চলছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় আন্দোলনরত শ্রমিকরা ডেনিম এশিয়া নামের একটি কারখানা ভাঙচুর করে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকরা জানান, সরকার ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়ন করার দাবিতে আমরা আন্দোলন করছি। সরকার সর্বনিম্ন সাড়ে ১২ হাজার টাকার বেতন নির্ধারণ করলেও মালিকপক্ষ সেই নির্দেশনা অমান্য করে আগের বেতনই দিচ্ছে। জিনিসপত্রের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে, তাতে ৭-৮ হাজার টাকায় কিছু হয় না।

যমুনা স্পিনিং ডিভিশনের শ্রমিক আলাল সরকার বলেন, ৭০০০ টাকা বেতনে সংসার চলে না। কোনমতে খেয়ে না খেয়ে বেঁচে আছি। মালিকপক্ষ সরকারের নির্দেশনা মানবে না, জানিয়ে দিয়েছে। আন্দোলন করলে কারখানা বন্ধ রাখার হুমকি দেওয়া হচ্ছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক (কালিয়াকৈর) নিতাই চন্দ্র সরকার বলেন, যমুনা স্পিনিং ডিভিশন এবং মালেক স্পিনিং মিলের শ্রমিকরা আন্দোলনের একপর্যায়ে ডেনিম এশিয়া কারখানায় ভাঙচুর করেছে। পরে তাদের বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo