• সমগ্র বাংলা

সম্মিলিত চেষ্টায় বেশি উন্নয়ন করা সম্ভব: আবুল কালাম আজাদ এমপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেছেন, আপনাদের সাথে নিয়ে জামালপুর সদরে উন্নয়ন করবো। আপনারা আমাকে সাপোর্ট দিবেন, কোন অন্যায় কাজে না। ন্যায় কাজেই সাপোর্ট দিবেন। আমার ভালো কাজে প্রশংসা করবেন। যে কাজটি আপনাদের কাছে ভালো মনে না হবে আামকে জিজ্ঞেস করবেন ভাই বা বন্ধু হিসেবে। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাংবাদিকদের সাথে নির্বাচন পরবর্তী ধন্যবাদ জ্ঞাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সাংবাদিকদের উদ্দেশ্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, আপনারাও তো উন্নয়নের এজেন্ট। আপনাদের উদ্দেশ্য তো একই দেশের উন্নয়ন করা। হলুদ সাংবাদিকতা করার উদ্দেশ্যে কিন্তু আসেননি?

আপনারা তো দেশের ভালো উন্নয়ন চান, সততা ও ন্যায়নিষ্ঠাভাবে মানুষ দায়িত্বপালন করুক এটা আপনারা চান। এ জন্যই তো সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়। তিনি আরও বলেন, আপনাদের ও আমার একই উদ্দেশ্যে দেশের উন্নয়ন করা। আমরা সম্মিলিত চেষ্টা করলে উন্নয়ন আগের চেয়ে আরও বেশি করা সম্ভব হবে।এসময় তিনি উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. মোশায়ের উল ইসলাম রতন, বাসসের সাংবাদিক মোখলেছুর রহমান লিখন।

সময়টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজসহ জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদকে নেটওয়ার্কের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo