• সমগ্র বাংলা

উলিপুর দীর্ঘ ৪৩ বছর মামলা চালিয়ে অবশেষে জমি ফেরৎ পেলেন সাবেক চেয়ারম্যান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর দীর্ঘ ৪৩ বছর মামলা চালিয়ে অবশেষে জমি ফেরৎ পেলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রব সরদারের পরিবার। আজ মঙ্গলবার দুপুরে সহকারী কশিমনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশসহ একজন ঢুলি দ্বারা জমিতে ঢোল সহরত করে বুঝে দেন। 

জানা গেছে, উপজেলা শহরের প্রাণকেন্দ্রে ব্রিটিশ আমলে নির্মিত একটি বিল্ডিং সহ ১৫ শতক জমি নিলামে ক্রয় করেন সাবেক ওই চেয়ারম্যান। দীর্ঘদিন ভোগ দখল করার পর উপজেলা শহরে মুক্তিযোদ্ধা সংসদের কোনো ঘর না থাকায় চেয়ারম্যানের নিকট ঘরটি ভাড়া নিয়ে অফিস চালু করেন। এক পর্যায়ে মুক্তিযোদ্ধাগণ ঘরের ভাড়া দেয়া বন্ধ করে জমিসহ ঘরটিকে মুক্তিযোদ্ধা সংসদের হিসেবে দাবি করে।

ফলে আব্দুর রব সরদার ভাড়াটিয়া উচ্ছেদের মামলা করেন। দীর্ঘ দিন মামলা চলার পর ১১/৯৫ ডিক্রীজারি ওই মামলায় আদালত আব্দুর রব সরদার এর পক্ষে রায় প্রদান করেন।  মঙ্গলবার সকালে সহকারী কশিমনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশসহ একজন ঢুলি দ্বারা জমিতে ঢোল সহরত করে বুঝে দেন। এ ব্যাপারে ডিক্রীদার শাহনাজ সরদার ও রাখিবুল ইসলাম জমি বুঝে পেয়ে আদালতের উপর সন্তোষ প্রকাশ করেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo