• সমগ্র বাংলা

ঝিনাইদহে রেল লাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে রেল লাইন,মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।রোববার (১৪জানুয়ারী) সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ জেলা রেল লাইন, মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ভাষা সৈনিক নন্দ দুলাল সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান এস এম আনিচুর রহমান খোকা, ঝিনাইদহ শিশু হাসপাতালের চিকিৎসক ডা: আলী হাসান ফরিদ, সরকারি নুরুন্নাহারা মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, উই এর পরিচালক শরিফা খাতুন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ঝিনাইদহ জেলা রেল লাইন।

মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান পিন্টু, মুফতী রাসেল উদ্দিন, মাওলানা রুহুল আমিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, পার্শবর্তী জেলা মাগুরা, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেল লাইন থাকলেও ঝিনাইদহ জেলা শহরের সাথে রেল লাইনের কোন সংযোগ নেই। তাই মাগুরা থেকে ঝিনাইদহ জেলা শহর হয়ে চুয়াডাঙ্গা বা কুষ্টিয়ায় রেল লাইন সংযোগের দাবী জানান তারা। 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo