ছবিঃ সিএনআই
সাতকানিয়া প্রতিনিধিঃ আজ ১৪ জানুয়ারি ২০২৪ তারিখ ভোর রাতে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কলঘর এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার সময় হাতেনাতে আটক মোঃ আবদুল মান্নান (৩৯), পিতা- মুন্সি মিয়া, সাং- কেঁওচিয়া, ২ নং ওয়ার্ড, সিকদার পাড়া, সাতকানিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন।
২০১০ এর আওতায় ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে সহযোগিতা করেন, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)