• সমগ্র বাংলা

নওগাঁয় ছিন্নমূলদের মাঝে শীতবস্ত্র পৌছে দিলেন ইউএনও শীষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর উপর দিযে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ। গত দুই সপ্তাহ যাবত নওগাঁর তাপমাত্রা ৮ থেকে ১৪ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। বিশেষ করে গত সোমবার থেকে নওগাঁর তাপমাত্রা নতুন করে কমতে শুরু করায় কনকনে হাঁড় কাঁপানো শীতে কাহিল হয়ে পড়েছে শীতার্ত মানুষরা। বিশেষ করে গরীব, অসহায়, খেটে খাওয়া শ্রেণির ও ছিন্নমূল মানুষরা গরম কাপড়ের অভাবে এই প্রচন্ড শীতের মধ্যে কষ্টে দিনানীপাত করছে।

এই সকল মানুষদের এমন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষার্থে সরকারি ভাবে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিনিয়তই জেলার ১১টি উপজেলার কোন না কোন স্থানে শীতার্তদের খুজে খুজে সরকারের নির্দেশনা মোতাবেক শীতবস্ত্র পৌছে দিচ্ছেন কর্মকর্তারা।

তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রবিন শীষ শহরের ছোট যমুনা নদীর পাশ দিয়ে বসবাসকারী ছিন্নমূল শীতার্ত বেদে সম্প্রদায়ের মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রবিন শীষ বলেন চলতি শীত মৌসুমে বিভিন্ন শ্রেণিপেশার শীতার্তদের মাঝে সরকারি ভাবে ইতিমধ্যেই ৭হাজার ৯শতটি আর বেসরকারি ভাবে ১হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা যতদিন থাকবে ততদিন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo