• সমগ্র বাংলা

স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ডা. সামন্ত লাল সেন\'কে দায়িত্ব দেয়ায় পঞ্চগড়ে মিষ্টি বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ নতুন সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এশিয়ার বিখ্যাত বার্ন স্পেশালিস্ট ডা. সামন্ত লাল সেন। আর এ খবরে স্বাস্থ্য খাতের উন্নয়ন চেয়ে পঞ্চগড়ে মিষ্টি বিতরণ করেছে শাহজালাল নামে এক সমাজকর্মী।শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শেরে বাংলা পার্কে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন যানবাহানের চালক ও যাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করেন তিনি।

জানা যায়, স্বাস্থ্য খাতে পিছিয়ে পড়া পঞ্চগড়সহ দেশের প্রান্তিক জনগোষ্টির উন্নয়নে ডা. সামন্ত লাল সেনের সহায়তা কামনা করেন এই সমাজকর্মী।সমাজকর্মী শাহজালাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সদ্য যে মন্ত্রীপরিষদ গঠন করেছেন এই মন্ত্রী পরিষদে স্বাস্থ্য খাতে একজন দক্ষ ও ভালো মানুষকে দায়িত্ব দিয়েছেন। ডা. সামন্ত লাল সেন একজন পরিচ্ছন্ন ইমেজের মানুষ।

যেহেতু তিনি স্বাস্থ্যখাতের দায়িত্ব নিয়েছেন সে জন্য আমি খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছি। আমি এই পরিচ্ছন্ন মানুষটিকে পঞ্চগড়বাসীর পক্ষ থেকে শুভ কামনা জানাচ্ছি। পঞ্চগড় সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষের জন্য স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাবেন এই প্রত্যাশা করি।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo