• সমগ্র বাংলা

ফেনীতে দিনদুপুরে বিপুল পরিমাণ স্বর্ণ লু\'ট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রহিম উল্লাহ সাহেবের বাজারে আলাদিন জুয়েলার্স থেকে শতভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিনদুপুরে এ ঘটনায় হতবাক দোকান মালিকসহ স্থানীয় ব্যবসায়ীরা।দোকান মালিক আলাউদ্দিন জানান, প্রতিদিনের মতো ওই দিন দুপুরের খাবার খেতে তিনি বাড়ি যান।

দুর্বৃত্তরা এই সুযোগে আলাদিন জুয়েলার্সের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট করে নেয়। আড়াইটার দিকে দোকানে এসে তালা ভাঙ্গা দেখতে পেয়ে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করেন।এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, ওসি (তদন্ত) মাহফুজুর রহমান ঘটনাস্থলে ছুটে যান।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, আমাদের হাতে একটি সিসিটিভি ফুটেজ এসেছে। ফুটেজে দু’জন বাইরে পাহারায় থেকে তালা ভেঙে একজন ভেতরে ঢুকে স্বর্ণ চুরির দৃশ্য রয়েছে। অতিদ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে দোকান মালিক এখনো স্বর্ণের সঠিক পরিমাণ জানাতে পারেনি বলে তিনি জানান।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo