• সমগ্র বাংলা

বগুড়ায় ভূমি কর্মকর্তার স্বাক্ষর জাল করার অভিযোগে গ্রেপ্তার ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী ও কানুনগোর স্বাক্ষর জাল করে জমি খারিজের দায়ে জাকিউল আলম লিমন (৩৮) নামে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত লিমন বগুড়ার শেরপুর উপজেলার টাউন কলোনী এলাকার জমিস উদ্দিন ছেলে। বর্তমানে সে শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ী হাট এলাকায় লিমন ফটোকপি এন্ড কম্পিউটার নামে একটি দোকান পরিচালনা করেন। 

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দুবলাগাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে লিমনকে আটক করেন। এসময় তার দোকান সিলগালা ও মালামাল জব্দ করা হয়।   

উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা গ্রামের আব্দুল বাছেদ এক ব্যক্তি জানান, লিমন ফটোকপি এন্ড কম্পিউটার দোকানের মালিক লিমন সহজে জমি খারিজ করে দেন এমন খবর পেয়ে কিছুদিন আগে তাকে চুক্তি মোতাবেক ৯ হাজার টাকা দেন এবং যথা সময়ে খারিজের কাগজপত্র পান। কিন্তু সন্দেহ হলে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখেন জমি খারিজ হয়নি। পরে জানা যায় সাবেক উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড), উপজেলা কানুনগো ও ইউনিয়ন ভূমি সহকারীর স্বাক্ষর জাল করে ভূয়া ডিসিআর তৈরি করা হয়েছে। পরে এবিষয়ে এসিল্যান্ড বরাবর অভিযোগ দায়ের করা হয়।

শাজাহানপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, ইউনিয়ন ভূমি সহকারী, কানুনগো ও এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে জমি খারিজের একটি অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লিমনকে আটক করা হয়। এসময় স্থানীয়দের উপস্থিতিতে লিমন নিজের দোষ স্বীকার করেন। কিন্তু অপরাধ ভ্রাম্যমান আদালতে বিচার্য না হওয়ায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
শাজাহানপুর থানার ওসি সহিদুল ইসলাম জানান, স্বাক্ষর জাল করার অপরাধে জাকিউল আলম লিমনের নামে ভূমি আইনে নিয়মিত মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo