• বিনোদন

নতুন লুকে হাজির হচ্ছেন ঋতুপর্ণা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ এবার রহস্য সমাধান করতে নতুন লুকে হাজির হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাকে এবার দেখা যাবে ‘ম্যাডাম সেনগুপ্ত’ রূপে। সায়ন্তন ঘোষালের নতুন এই থ্রিলা সিনেমার গল্প ঋতুপর্ণাকে ঘিরেই।

জানা যায়, সিনেমাতে একজন কার্টুনিস্টের ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণাকে। কাজের সূত্রে কলকাতা আসেন তিনি। কিন্তু সেখানে এসে রহস্যজনকভাবে হারিয়ে যান তার স্বামী। তাকে খুঁজে পাওয়ার জন্য যে যে পথ পেরতে হয় ম্যাডাম সেনগুপ্তকে, তাতেই বদলে যায় তার জীবন। ঠিক কী কী ঘটনা ঘটবে ‘ম্যাডাম সেনগুপ্ত’র জীবনে? সেই উত্তর মিলবে পর্দায়।  

সিনেমাটি নিয়ে ঋতুপর্ণা বলেন, নামটা ভীষণ আকর্ষণীয়। এটি মূলত থ্রিলার। সায়ন্তন ভীষণ ভালে একজন পরিচালক। তার সঙ্গে এই কাজটা করতে পারব ভেবেই ভালো লাগছে। ওর সঙ্গে আমি এর আগে অ্যাড ফিল্মে কাজ করি। তারপরে ও আমায় একটা থ্রিলার শুনিয়েছিল। বলেছিল, আমার সঙ্গে একটা থ্রিলার সিনেমা করতে চায়। এই সিনেমাটির ফ্রাঞ্চাইজি হওয়ার পরিকল্পনা রয়েছে।  

ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়সহ অনেকে।  

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo