ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি গ্রামে নুরজাহান এগ্রো পার্কে বিএডিসি সেচ বিভাগ কর্তৃক বাস্তবায়িত নবায়নযোগ্য শক্তিনির্ভর ও পানি সাশ্রয়ী আধুনিক সেচ প্রযুক্তি সোলার ডাগওয়েল স্প্রিং কলার, ড্রিপসেচ পদ্ধতির উদ্বোধন হয়েছে।
রবিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পদ্ধতির উদ্বোধন করেন। বিএডিসি (সেচ ) লালমনিরহাট জেলার নির্বাহী প্রকৌশলী জাহিদ আনসারীর সভাপতিত্বে উদ্বোধন শেষে অ্যাগ্রো পার্কে কৃষি ও সেচ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নুরজাহান এগ্রো পার্কের স্বত্বাধিকারী নুর-ই- আলম বাপ্পি ও নাজমুল ইসলাম নবাব কৃষি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। বাগানে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে পানি সেচ ব্যবস্থাপনা সহজীকরণ,সারের সুষম ব্যবহার,ফলের আমদানি কমিয়ে নিজস্ব জমিতে উৎপাদিত ফলের বাজারজাতকরণ ব্যবস্থা নিয়ে আলোচনা করেন তারা।
এ সময় প্রধান অতিথি নুরজাহান এগ্রো পার্কের উদ্যোক্তাদের কাজের প্রশংসা করেন। এবং তাদের এ কার্যক্রম তরুণ উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। নতুন উদ্যোক্তাদের নিয়ে এগ্রোপার্কে মত বিনিময় সভার আয়োজন করার তাগিদ দেন। সরকার ও তার মন্ত্রণালয় এসব কাজকে উৎসাহিত করে। শিক্ষিত যুবকদের চাকুরীর পিছে না ঘুরে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। সরকার এ বিষয়ে সহযোগিতা করবে।
এতে প্রধান আলোচক হিসেবে অংশ নেন,বিএডিসি (সেচ )রংপুর বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসান মোঃ মিজানুল ইসলাম। এ সময় আরো বক্তব্য দেন, লালমনিরহাট জেলা প্রশাসক মুহা: রাশেদুল হক প্রধান,জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাইখুল আরিফিন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার সঙ্গে জন্ম...
লালমনিরহাট প্রতিনিধি : মাথা গোঁজার ঠাঁই ছিলনা লালমনিরহাট সদর...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচরে বিনামূল্য...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় নিষিদ্ধ শ্রমিক লীগে...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা স...

মন্তব্য (০)