• লিড নিউজ
  • সমগ্র বাংলা

দেশে অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: মা‌নিকগ‌ঞ্জে খাদ‌্যমন্ত্রী

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মানিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশে অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা প্রতিরোধে সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চন্দ্রখালী খালের ওপর সাটুরিয়া মাছবাজার সেতুর নির্মাণ কাজের উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, আমাদেরও সতর্ক থাকতে হবে। দলের নেতাকর্মীসহ এলাকাবাসী সবাইকে সতর্ক থাকতে হবে। দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন পেরিয়ে আজ আমরা ক্ষমতায় আসতে পেরেছি। জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। একটি সরকার গঠনের পর যেসব কাজ হচ্ছে, সেগুলোতে অনৈতিক কর্মকাণ্ড ও অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। এসবের বিরুদ্ধে সবাইকে সোচ্চার ও সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, কাউকে অগ্নিসন্ত্রাস বা অরাজকতা করতে দেখলে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না।

এ সময় মন্ত্রী বলেন, আমাদের দলীয় নেতাকর্মীরা মাঠে আছেন, হোন্ডা মহড়া দিচ্ছেন, মিছিল করছেন। পাশাপাশি তারা অবস্থানও করছেন। নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, আপনারা নিজেদের অবস্থান শক্ত করুন। কারণ, মানিকগঞ্জ ধানের শীষের জায়গা। এখানে যতই চেষ্টা করা হোক, ধানের শীষের বিকল্প কিছু প্রতিষ্ঠা হতে পারে না, পারবেও না। আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আমীর হামজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মহসিনুজ্জামানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, জেলা ও উপজেলা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে জন্মদিন উদযাপন পুলিশের এসআই ...

১

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার সঙ্গে জন্ম...

image

লালমনিরহাটে দুর্যোগ সহনশীল বাড়ি পেয়ে খুশি ষাটোর্ধ্ব জেল...

২

লালমনিরহাট প্রতিনিধি : মাথা গোঁজার ঠাঁই ছিলনা লালমনিরহাট সদর...

image

ফরিদপুরের ডিক্রিরচরে নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে লে...

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচরে বিনামূল্য...

image

চাটমোহরে নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা বেলাল গ্রেপ্তার

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় নিষিদ্ধ শ্রমিক লীগে...

image

চাটমোহরে ইয়াবাসেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা স...

  • company_logo