• রাজনীতি

নড়াচড়া করলে ডানে-বামে যাওয়ার সুযোগ পাবেন না

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর দশমিনা, গলাচিপাসহ জেলাজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর এমপি। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। নড়াচড়া করলে ডানে-বামে যাওয়ার সুযোগ পাবেন না। রাতের আঁধারে রাস্তাঘাটে ককটেল বিস্ফোরণ কিংবা স্কুল-কলেজের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লিখে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে রাজনৈতিক দল ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় পটুয়াখালীর দশমিনা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগে গণঅভ্যুত্থান ও আন্দোলনের মুখে যে ফ্যাসিস্ট শক্তি দেশ ছেড়ে পালিয়েছে, তারা আইনগতভাবে নিষিদ্ধ। তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা আইনের দৃষ্টিতে অপরাধ। এরপরও কেউ যদি রাতের আঁধারে রাস্তাঘাটে ককটেল বিস্ফোরণ ঘটায় কিংবা স্কুল-কলেজের দেয়ালে ‘জয় বাংলা’ লিখে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। এ ধরনের দুর্বৃত্তায়নমূলক কর্মকাণ্ডে যারা জড়িত থাকবে, তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দমন ও প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রশাসনকে শক্ত ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ্ আলম শানু, গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, দশমিনা থানার ওসি আতিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে এম ইমরান শাহিনসহ স্থানীয় ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ বিনোদনের জন্য ক্রীড়াচর্চার সুযোগ বাড়াতে হবে। ইতোমধ্যে উপজেলার চারটি খেলার মাঠ সংস্কার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দশমিনায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের প্রক্রিয়াও চলছে।

আয়োজকরা জানান, দীর্ঘ বিরতির পর নতুনভাবে উপজেলা ক্রীড়া সংস্থা গঠনের মাধ্যমে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে উপজেলার সাতটি ইউনিয়নের দল অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে বহরমপুর ইউনিয়নকে ২-১ সেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় আলীপুর ইউনিয়ন।

এদিকে, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আলীপুর ও রণগোপালদী ইউনিয়নের চারটি পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।

 

মন্তব্য (০)





image

ফজলুর রহমান ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন: দুদু

১

নিজস্ব ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ফজলুর রহমান ...

image

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত...

২

নিজস্ব ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকু...

image

‘হাসিনা প্রকাশ্যে আসছেন না কেন, তাহলে কি তার মৃত্যুর খবর ...

৩

নিজস্ব ডেস্ক : ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্...

image

‎মাদারীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ : অর্ধশতাধিক ককটেল ব...

৪

নিউজ ডেস্কঃ মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ল...

image

হাসিনার সুস্থতার প্রমাণ দিতে ফেসবুক লাইভে আসার পরামর্শ রা...

৫

নিজস্ব ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জনের ম...

  • company_logo