• রাজনীতি

‘হাসিনা প্রকাশ্যে আসছেন না কেন, তাহলে কি তার মৃত্যুর খবর সত্য?’

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জন নিয়ে কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।


আবু হানিফ তার পোস্টে বলেন, ‘গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে জোরেশোরে একটি খবর ছড়িয়ে পড়ছে, শেখ হাসিনা নাকি মারা গেছেন। এমনকি তার মরদেহের ছবি দাবিতে কিছু ছবিও বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে।

তিনি বলেন, এই গুঞ্জন আরও জোরালো হওয়ার অন্যতম কারণ হিসেবে তার দীর্ঘদিনের প্রকাশ্যে অনুপস্থিতির বিষয়টি সামনে আসছে। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয়ে আছেন দীর্ঘ আড়াই বছর যাবত। অনেকের প্রশ্ন, শেখ হাসিনা যদি জীবিত থাকেন, তাহলে তিনি প্রকাশ্যে আসছেন না কেন? তার প্রকাশ্যে আসতে তো কোনো বাধা নাই।

আবু হানিফ আরও বলেন, বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার কথিত অডিও বার্তাগুলোকেও অনেকে এআই দিয়ে তৈরি বলে দাবি করছেন। মূলত তার প্রকাশ্যে না আসা, কথিত অডিওর সত্যতা নিয়ে বিতর্ক এবং মৃত্যুর দাবিতে ছড়িয়ে পড়া ছবিগুলোকে কেন্দ্র করেই সামাজিক মাধ্যমে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। শেখ হাসিনা বেঁচে আছে সেটা প্রমাণ করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পেজ থেকে এক বছর আগের একটা অডিও পোস্ট করেছে। এমন পরিস্থিতিতে জনমনে আরও বেশি সন্দেহ তৈরি হয়েছে, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরও যেহেতু শেখ হাসিনা প্রকাশ্যে আসছে না, ‘তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?’
 

মন্তব্য (০)





image

ফজলুর রহমান ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন: দুদু

১

নিজস্ব ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ফজলুর রহমান ...

image

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত...

২

নিজস্ব ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকু...

image

নড়াচড়া করলে ডানে-বামে যাওয়ার সুযোগ পাবেন না

৩

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর দশমিনা, গলাচিপাসহ জেলাজুড়ে অস্থি...

image

‎মাদারীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ : অর্ধশতাধিক ককটেল ব...

৪

নিউজ ডেস্কঃ মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ল...

image

হাসিনার সুস্থতার প্রমাণ দিতে ফেসবুক লাইভে আসার পরামর্শ রা...

৫

নিজস্ব ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জনের ম...

  • company_logo