ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক : সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে আমির হামজা নামে এক যুবক আটক হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক আমির হামজা জেলার দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি সাতক্ষীরা আদালতে আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেনা সদস্য পরিচয়ে বিয়ের কথা বলে পরানদহা গ্রামে মেয়ে দেখতে যান আমির হামজা। কথাবার্তার একপর্যায়ে তার পরিচয় ও আচরণে সন্দেহ হয় মেয়ের পরিবারের সদস্যদের।
পরে তার ভুয়া পরিচয়ের বিষয়টি সামনে এলে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ সময় তার কাছ থেকে ভুয়া সেনাবাহিনীর পরিচয়পত্র ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জাতীয় পরিচয়পত্রে তার নাম আমির হামজা উল্লেখ থাকলেও সেনাবাহিনীর পরিচয়পত্রে নাম রয়েছে মিনাজ উদ্দীন।ডেঙ্গু প্রতিরোধ টিপস
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...
নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...
বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভ...

মন্তব্য (০)