ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ মো. শাওন হোসেন সাব্বির (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টায় রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের একটি ভাড়া বাসার ছাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী।
অবৈধ অস্ত্রসহ গ্রেফতার মো. শাওন হোসেন সাব্বির চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহ আলমের ছেলে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন জানায়, জব্দকৃত অবৈধ অস্ত্র ও গুলি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে তিনি নিজের কাছে রেখে ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
এর আগে, চলতি বছরের এপ্রিলে পুরান ঢাকার নয়াবাজার এলাকায় যুবদল নেতা রাসেলকে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আসামি ধরতে গিয়ে প্রথমবারের মতো কেরানীগঞ্জ এলাকা থেকে পেনগান উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...
নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...
বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভ...

মন্তব্য (০)